স্কুল প্রাঙ্গণে নেই শিশুদের সোরগোল, শিক্ষার্থীদের ৬ দফা দাবি

0
72

আজকের সকালে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে নেই শিশুদের সোরগোল। প্রাথমিক শ্রেণি কক্ষগুলোতে নেই শিশুদের রোল কল। বাতাসে ভাসছে না শিশুদের পাঠদানের মধুর শব্দ। ওই বিধ্বস্ত ভবন ছুঁয়ে কেবলই নিস্তব্ধতা বিরাজ করছে আজ। প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়ে গেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবনটি।

তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো এই ভবনে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পুরো জায়গাটি ঘিরে রেখেছে। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ ইতোমধ্যেই শুরু করেছে বিমানবাহিনীর সদস্যরা।

এখন পর্যন্ত স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। সকাল

এদিকে ৯টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো বিমানগুলো বাতিল করে আধুনিক বিমান চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here