২৫ তম বিসিএস (পুলিশ) ফোরামের সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম

0
64

২৫ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি ও ঢাকা মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) মোহাম্মদ জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলেছে। ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা এই ফোরামের সদস্যগণ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here