শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

0
43

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্দিক জোবায়েরকে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়েছিল সরকার। তবে শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল মঙ্গলবার বিকেলে তাকে সচিবের পদ থেকে প্রত্যাহার করা হয়। গতকালৈএক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

এদিকে, আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সাংবাদিকদের বলেন, সরকারের ঊর্ধ্বতন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here