সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় ড্রেজার শ্রমিকের মৃত্যু

0
155

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে রোডে রাস্তা পারাপারের সময় মহিদুল শেখ (২৪) নামের এক ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত মহিদুল শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখ এর ছেলে। তিনি বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন।

মঙ্গলবার (২২জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার বস্তল এলাকার এশিয়ান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মহিদুল শেখ বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজারে কর্মচারী ছিলেন। কাজ শেষে তিনি বাসায় ফেরার পথে মদনপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক(ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) আড়াইহাজার যাওয়ার সময় বস্তল এলাকায় তাকে চাপা দেয়। এই সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় তালতলা এলাকায় গাড়িটি আটক হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ গাড়িটি জব্দ করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।
চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here