ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ২৮০ জন

0
51

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে, এবং নতুন করে ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তি একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের রোগীর সংখ্যাই বেশি—মোট ২২৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭০ জন, যাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

সারাদেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৫ জন। এর মধ্যে ১০ হাজার ৯২০ জন পুরুষ এবং ৭ হাজার ৭০৫ জন নারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here