মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা ও আহত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাতে টঙ্গীর গাজীপুরা বাইগারটেক এলাকায় ৫০ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নির্দেশনায় ৫০ নং ওয়ার্ড বিএনপির সিনি. যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম (ফাত্তাহ)’র আয়োজনে ৫০ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হাফিজ উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিয়া খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান।
আরোও উপস্থিত ছিলেন, ৫০ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মনির হোসেন, টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ৫০ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ সরকার, টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব সরকার, ৫০ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মাছুম মোল্লা, টংগী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ও টংগী পূর্ব থানা যুবদল নেতা সুমন শরিফ, ৫০ নং ওয়ার্ড বিএনপির কোষাধক্ষ্য ফয়সাল আহমেদ অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি তালুকদার, শিল্প বিষয়ক সম্পাদক এস এম মাছুম, শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির সরদার, ৫০ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রিফাত, ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম, রুবেল, মানিক মিয়া, আলমগির সহ বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ৫০ নং ওয়ার্ডের সর্বস্থরের জনগন।

