টঙ্গীবাড়ীতে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
60

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের আয়োজনে রবিবার (২৭জুলাই) দুপুর ১২ টায় উপজেলার ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা।

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম জহিরুল ইসলাম লেলিন,ঢালী ওয়াহিদ,পাপিয়া ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি জহিরুল ইসলাম মুরাদ,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু,সাধারণ সম্পাদক মনির শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তিশা,হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন শেখ,সহ সভাপতি নুরুজ্জামান দেওয়ান, সাধারণ সম্পাদক এমএ জামান এপোলো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মল্লিক,সদস্য সচিব মহসিন খান বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজির আহমেদ অনিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা সুমি, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল মল্লিক, জনি মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদার, বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, কামারখাড়া ইউনিয়ন যুবদল নেতা জামাল হোসেন শেখ সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here