তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

0
59

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে মাধাইনগড় ইউনিয়ন বিএনপি ও সনগই দিঘী পুকুরের সুফলভোগী আদিবাসী সদস্যদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা মাধাইনগর ইউনিয়নের সনগই পুকুর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাকিব, যুবদলের আহ্বায়ক এনামুল হক, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাসুদ,সংগই দীঘি পুকুরের সুফলভোগী দলের সভাপতি কার্তীক চন্দ্র বসাক সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুলাই প্রথম আলো সহ বিভিন্ন জাতীয় ও অনলাইন ভার্সনে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের নামে সংবাদ প্রকাশ করে যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বক্তব্য আরো বলেন, আমিনুল রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে একজন সম্মানী লোকের সম্মান নষ্টের সাথে যারা জরিত তাদের বিচার বাংলার মাটিতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here