আমাদের লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম

0
53

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। একটি নতুন বাংলাদেশের জন্য আমাদের লড়াই চলমান আছে।’

আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর নিচে জুলাই বিপ্লবে শহীদ স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আজকেও গাজীপুরে সন্ত্রাসীরা মহড়া দিয়েছে। তারা মনে করেছে, ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি ও গণঅভ্যুত্থানের শক্তিকে রুখে দেবে। গোপালগঞ্জে আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জে গিয়েছি। গাজীপুরেও এসেছি। বাংলাদেশের ৬৪ জেলায় গিয়েছি, যাব।’

নাহিদ বলেন, ‘আমরা ঘোষণা করেছি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদকে বিতারিত করব। মুজিববাদীদের বিচারের আওতায় আনব। সকলকে নাগরিক পার্টির পাশে থাকার আহ্বান করছি।’

উপজেলা এনসিপির আয়োজনে স্মরণসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘গাজীপুরে আমাদের সমাবেশ রয়েছে। আমাদের মনে হয়েছে সবার আগে মাওনায় যেতে হবে। মাওনা ছিল জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্ট, রণক্ষেত্র। মাওনাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের ১৯ ভাই শহিদ হয়েছে। আমরা সে সকল ভাইদের আদর্শকে বুকে ধারণ করি। ১৯ ভাই ফ্যাসিবাদের, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে দেশে স্বাধীনতা এনে দিয়েছে। যারা নতুন বাংলাদেশ বির্নিমাণে সহায়তা করেছেন, পাশে থেকেছেন তাদের জানাই লাল সালাম।’

এর আগে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২৪ জুলাই আন্দোলনে মাওনাতে১৯ শহিদ হয়েছে। মাওনার রণক্ষেত্রের বীর শহীদদের স্মরণ করতেই মাওনায় আসা হয়েছে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সেখানে এসসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here