সোনারগাঁ-বন্দর মিলে নারায়ণগঞ্জ-৩ আসন

0
297

নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসন পুনবিন্যাস করা হয়েছে। ৩০ জুলাই নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনটি আগে শহর ও বন্দর এলাকা নিয়ে গঠিত ছিল। এবার এটাকে পুনবিন্যাস করে শুধু সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সিদ্ধিরগঞ্জ বাদ দেওয়া হয়েছে। এ আসনে রাখা হয়েছে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়নকে। এর মধ্যে গোগনগর ও আলীরটেক ছিল নারায়ণগঞ্জ-৫ আসনে ।

নারায়ণগঞ্জ-৩ আসন আগে ছিল সোনারগাঁ উপজেলা কেন্দ্রীক। এখন সোনারগাঁয়ের সঙ্গে বন্দর উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) ও নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে কোন পরিবর্তন হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here