ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলছে

0
44

শুল্ক ইস্যু নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর ২টায় আলোচনা শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

এর আগে দুপুর সাড়ে ১২টায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা হয়। বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসির প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধিদল আজ সকালে ওয়াশিংটনে পৌঁছেছেন। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

প্রতিনিধিদলে আরও আছেন- প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দুতাবাস ওয়াশিংটন ডিসি।

আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় আবার আলোচনা শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here