ঢামেক হাসপাতালে ভুয়া চিকিৎসকসহ দুইজন আটক

0
45

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে ভুয়া চিকিৎসক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটক ভুয়া চিকিৎসকের নাম সজিব দাস পার্থ (২১)। তার বাবার নাম রানেশ চন্দ্র দাস। আর অপরজনের নাম মানিক মিয়া (২২)। মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া আর সজিব দাসের বাড়ি মৌলভীবাজারের রাজানগর।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচ তলা থেকে তাদের প্রথমে আটক করে আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে আটকে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে সজিব দাস নামে ওই যুবক চিকিৎসকদের অ্যাপ্রোন পড়ে আর তার সাথে থাকা অপর যুবক হাসপাতালের ২ নম্বর ভবনের নিচে রোগীদের সাথে কথা বলছিল। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করে। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করে তারা। এসময় ডিউটিরত আনসার সদস্যদের নজরে আসলে তারা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদের তারা চিকিৎসক বলে পরিচয় দেয়। তবে কোন আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেনি। তখন সন্দেহ হলে তাদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিল। বিস্তারিত তদন্তের জন্য তাদের শাহবাগ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here