ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসির সাধারণ সভা অনুষ্ঠিত

0
40

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন। কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানী সচিব মোঃ আখতারুজ্জামান এবং এ.কে.এম. মোস্তাক আহ্ম্মেদ খাঁন, সি.এফ.ও সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও শেয়ারহোল্ডারদের মধ্যে মো: রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ এবং হাসিব আহমেদ উপস্থিত ছিলেন।

 সভায় কোম্পানীর ২০২৪ সালের নিরীক্ষিত হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং কোম্পানীর সম্মানিত শেয়ার হোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানীর শেয়ারহোল্ডারগণ ২০২৪ সনে কোম্পানীর প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রবৃদ্ধির এই গতিকে ভবিষ্যতেও অব্যাহত রাখবেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here