চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে বিএনপি নেতাকর্মীরা

0
51

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে গেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে মাদ্রাসা পরিদর্শনে যান তারা।

সেখানে গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন তারা।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গেও মতবিনিময় করেন।

এসময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here