যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

0
49

মাদারীপুর সদরে ঢাকা-বরিশাল মহাসড়কের যাত্রীবাহী একটি বাসের চাপায় আবেদ আলি (৫০) নামে এক মধু ব্যবসায়ী নিহত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবেদ আলি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা।

স্থানীয় হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাস চাপায় একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here