কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজির ৪ যাত্রী নিহত

0
54

কক্সবাজারের রামুতে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারী ও শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় রামু উপজেলা হয়ে রশিদনগর থেকে ভারুয়াখালী যাওয়ার পথে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ।

নিহতরা হলেন, অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় জানা যায়নি।

রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। এর পর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here