ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

0
66

বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৮), একই গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৮) ও রংপুর জেলার খামার মোহনা এলাকার ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে সিলেট অভিমুখী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ৪ জনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হন। একজনের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। বাকিদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here