জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ দুপুরে শুরু হতে যাওয়া এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুরু হবে ছাত্রদলের সমাবেশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে ধীরে ধীরে আসতে শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশস্থলে ছাত্রদলের নেতাকর্মী, মিডিয়াকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে উঠেছেন।
ছাত্রদল অবশ্য দাবি করেছে, সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যান চলাচল স্বাভাবিক রাখতে শুরুর আগে সমাবেশে না আসতে নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ সমাবেশ শুরু হবে রোববার (৩ আগস্ট) দুপুর ২টায়। সমাবেশ স্থলে সরাসরি উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

