নিজেকে শাকিব খানের চেয়ে মেধাবী দাবি করলেন জয়

0
50

রোববার ( ৩ আগস্ট) রাতে জয় তার নিজের একটি ছবি পোস্ট করেছেন।

আর সে ছবির উপরে ওপরে তিনি লেখেন, ‘শাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান। তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি এমন এক ফ্যাসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও খুশি করতে পারছেন না কাউকেই। কারণ অধিকাংশ মানুষ এক স্ত্রীকেই খুশি রাখতে পারেনা সেখানে দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব। তিনি যত বড় স্টার তত বড় মেধাবী না। আবার আমি যত মেধাবী ততো বড় স্টার না’।

এদিকে গতকালই স্যোশাল মিডিয়ায় চিত্রনায়িকা শবনম বুবলীর পোস্ট করা বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে পার্কে ঘুরছেন বুবলী।

নিউ ইয়র্কে ছেলে বীরকে নিয়ে শাকিব ও বুবলী। কোলাজ: ইত্তেফাক

যেখানে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে ছেলেকে নিয়ে এই দুই তারকা কাটাচ্ছেন একান্ত সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here