ফখর জামানকে নিয়ে দুঃসংবাদ পেল পাকিস্তান

0
65

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। তবে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। দেশে ফিরে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি ফখর। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচের আগে জানিয়েছিলেন, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে অভিজ্ঞ এই ব্যাটারের। পরে জানা যায়, সফরই শেষ হয়ে গেছে তার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফখরের ইনজুরি গুরুতর নয়, এটি ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’। তবুও বাকি সফর থেকে ছিটকে গেছেন তিনি। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে। তার পরিবর্তে কারও নাম এখনও ঘোষণা করেনি পিসিবি।

আগামী ৯ আগস্ট ত্রিনিদাদে শুরু হবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১১ ও ১৩ আগস্ট একই মাঠে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here