পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, যা বললেন তাসনিম জারা

0
56

কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ‘গুজব’ বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ডা. তাসনিম জারা বলেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেছেন, এ তথ্যটি সঠিক নয়। বিভিন্ন মিডিয়াতে যে নিউজ প্রচার হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয়।

এদিকে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পাঁচ নেতার কক্সবাজার ঘুরতে যাওয়ার বিষয়ে তারা অবগত। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তাদের জানা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here