গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: নায়েবে আমির

0
64

গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলে জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলের আগে হওয়া সমাবেশে এ কথা বলেন তিনি।

নায়েবে আমির বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না । যারা পিআর চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়।’

এসময় তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের উপর যেকোনো ধরনের হুমকি জামায়াত প্রতিহত করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here