দক্ষিণ বা উত্তরপন্থি নয়, বিএনপি মধ্যপন্থি দল: সালাহউদ্দিন আহমদ

0
56

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দক্ষিণ বা উত্তরপন্থি নয় বিএনপি গণমানুষের দল এটি মধ্যপন্থি দল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পরবর্তীতে সরকারে বিএনপি এলে প্রধান উপদেষ্টার রাষ্ট্র পরিচালনার ধারণাকে প্রতিফলন করবে বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে।’

এ সময় সরকারের কাছে জাতির আশা আরও বেশি ছিল, তবে সরকার যথাযথ সময় যথাযথ পদক্ষেপ নিতে বিভিন্ন সময়ে ব্যর্থ হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল। তবে নানা বাধাবিপত্তি উপেক্ষা করে যা অর্জন করেছে, এর বেশি হয়তো সম্ভব ছিল না। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যে সমস্ত পদক্ষেপ নেয়া দরকার ছিল, সেগুলো নিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাতি এর জন্যই অপেক্ষা করছিল। সংস্কার ও বিচারেও অগ্রগতি হয়েছে, বিএনপি সন্তুষ্ট। ভবিষ্যতেও জাতিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার ভিশনকে বিএনপি গ্রহণ করবে। নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক সংস্কার নির্বাচিত সরকার করবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পুলিশের স্ট্রাকচার রাতারাতি পরিবর্তনের সুযোগ না থাকলেও নির্বাচন পরিচালনায় তাদের রাখতে হবে। তবে মূল ভূমিকা রাখবে সেনাবাহিনী। এ সময় তিনি আরও জানান, জনগণ যেখানে স্বচ্ছ নির্বাচন চায় সেখানে জনগণ ও প্রার্থীদের মানসিকতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here