বিজয় র‍্যালির কারণে নগরবাসীর ভোগান্তিতে বিএনপির দুঃখপ্রকাশ

0
88

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় অনুষ্ঠিত বিজয় র‍্যালির কারণে যানজট ও নগরবাসীর ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিজয় র‍্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বিজয় র‍্যালির আয়োজন করে বিএনপি। এই র‍্যালিটি নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন, যার ফলে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দেয় এবং সাধারণ মানুষের ভোগান্তি হয়।

র‍্যালিপূর্ব সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম।

সমাবেশে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here