রংপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

0
60
প্রতীকী ছবি

বগুড়া-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে কাভর্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহাসড়কের বড়দরগাহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এই দুর্ঘটনায় নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে বায়েজিদ (২০) ও ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দরগাহ ওভারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে ব্যবহৃত একটি দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী নিহত হন।

এ বিষয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এই দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন। ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here