পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার দেওয়া হবে

0
50

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া ৭০০টিরও বেশি অস্ত্রের এখনো খোঁজ মেলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কেউ যদি এসব অস্ত্রের খবর দিতে পারে সে পুরস্কার পাবে।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যে হাতিয়ারগুলো হারিয়ে গেছে, এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি। একটি পুরস্কারও ঘোষণা করছি। যে তথ্য দেবে তাকে আমরা কত টাকা দিতে পারি, সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দু-চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেবো। কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে।

এসময় গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে আর বাকিদেরও ধরা হবে বলে জানান তিনি।

হতাশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি। কোনো ধৈর্য নেই আমাদের। সমাজের অবক্ষয় হয়েছে। আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। এখন বিপদে পাশের কোনো মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here