আইওএআই-২০২৫: বেইজিংয়ে বাংলাদেশের দুই শিক্ষার্থীর ব্রোঞ্জপদক জয়

0
49

চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (আইওএআই) থেকে বাংলাদেশ দুটি ব্রোঞ্জপদক অর্জন করেছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ৭৩টি দেশ থেকে ৮৬টি দল অংশগ্রহণ করে।

বাংলাদেশ দলের পক্ষ থেকে ব্রোঞ্জপদক অর্জন করেছে রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির ছাত্র মো. রিয়াসাত ইসলাম ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র আরেফিন আনোয়ার। এছাড়া নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ‘অনারেবল মেনশন’ পেয়েছেন। দলের চতুর্থ সদস্য নটর ডেম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবরার শহীদ।

গত ২ থেকে ৬ আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং প্রযুক্তিগত নৈপুণ্যের অসাধারণ প্রদর্শনী দেখিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here