নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন, ৭ দেশের তালিকা দিল হোয়াইট হাউস

0
59

নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী সাতটি দেশ ও শীর্ষ নেতাদের একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস।

এই তালিকায় রয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার।

২০ জুন পাকিস্তান সরকার ‘ভারতের সঙ্গে সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতামূলক কাজের জন্য’ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে।

৮ জুলাই নেতানিয়াহু ‘বিশ্বে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার জন্য’ ট্রাম্পের নাম সুপারিশ করেন।

এছাড়া কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ৭ আগস্ট ‘কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য’ ট্রাম্পের নাম সুপারিশের কথা জানায়।

সেই সঙ্গে আজারবাইজান এবং আর্মেনিয়ার ওয়াশিংটনে শান্তি মীমাংসার চুক্তি সইয়ের করার পর দুই দেশের শীর্ষ নেতা যৌথভাবে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য সুপারিশ করার ইচ্ছা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here