ইয়েমেন থেকে ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি জেরুজালেম থেকে এ খবর জানায়।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমান বাহিনীর কথা উল্লেখ করে বলেছে, ‘কিছুক্ষণ আগে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আইডিএফ প্রতিহত করেছে।’
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের ফিলিস্তিনি মিত্র হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গাজায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে।

