কুড়িগ্রামে বিল থেকে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার

0
56

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সহিবুর রহমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া একটি বিলের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ক্লিনিক ভবনটির নাম লেকসিটি এবং ভবনটির মালিক স্বপন প্রধানী।

এর আগে ক্লিনিকের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, সহিবুর রহমান মাঝে মধ্যে বিলটির পাশে বসে থাকতেন। সেই বিল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বপন প্রধানী ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় রাজনৈতিকরা জানিয়েছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here