ডিসেম্বরে ভারত পাচ্ছে মেসিকে, থাকছে জমকালো আয়োজন!

0
66

আসছে ডিসেম্বরে ভারত পাচ্ছে ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির দেখা। ৩ দিনের সফরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মাতিয়ে তুলবেন কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি। সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত এই আয়োজনের নাম দিয়েছেন ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’।

মেসি পা রাখবেন ভারতে ১২ ডিসেম্বর। ১৩ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে বড় আয়োজন শেষে রাতে চলে যাবেন আহমেদাবাদে, যেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে থাকবে সংক্ষিপ্ত অনুষ্ঠান। ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। কলকাতার অনুষ্ঠানে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এই সফরে মেসির সঙ্গে দেখা করবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ে থাকতে পারেন বিরাট কোহলিও-যেখানে এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক মুখোমুখি হবেন আরেকজনের সঙ্গে।

১৫ ডিসেম্বর মুম্বাই থেকে দিল্লি উড়ে যাবেন মেসি। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন অধিনায়ক।

এই সফরে মেসি একা আসছেন না। থাকবেন ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দে পলসহ আরও কয়েকজন তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here