রাশিয়ায় গোলাবারুদ কারখানায় বিস্ফোরণে ‍নিহত ১১

0
51

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি গানপাউডার কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত ও অন্তত ১৩০ জন আহত হয়েছেন। দূর্ঘটনাকবলিত এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। তিনজনকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

ইলাস্টিক গানপাউডার এন্ড অ্যামুনিশন প্ল্যান্ট নামের এই কারখানাটি গোলাবারুদ বানানোর কাজে ব্যাবহার করা হতো বলে রাশিয়ার বেশকিছু গণমাধ্যম জানিয়েছে।

বিস্ফোরণে ১৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধারকার্যক্রম এখনো চলমান আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় রিয়াজানের আঞ্চলিক প্রশাসক পাভেল ম্যালকোভ সোমবার (১৮ আগস্ট) একদিনের শোক ঘোষণা করেছে।

উল্লেখ্য ২০২১ সালেও এই কারখানাটিতে একই ধরনের বিস্ফোরণে ১৭ জন মারা গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here