রাশিয়া–ইউক্রেন বৈঠক হবে টেকসই সমাধানের জন্য: ল্যাভরভ

0
40

রাশিয়া ও ইউক্রেনের সম্ভাব্য বৈঠক নিয়ে নতুন তথ্য এসেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই বৈঠক কেবল প্রচারের জন্য হবে না। এটি হবে গভীর আলোচনা ও টেকসই সমাধানের ভিত্তিতে, যাতে দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

সোমবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। এরপর ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেন। ল্যাভরভ জানিয়েছেন, এমন বৈঠকের আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আবশ্যক। তিনি বলেছেন, রাশিয়া দ্বিপাক্ষিক ও ত্রিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত।

জেলেনস্কি সোমবারের বৈঠককে ‘যুদ্ধ শেষ করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, এটি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও বড় অগ্রগতি। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি ইউক্রেনের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে। তবে কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে—তা এখনও স্পষ্ট নয়।

তথ্যসূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here