ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

0
83

আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।

সকাল ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ জানাতে পারেনি পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার অনুরোধ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here