পঞ্চগড়ে আলোচিত জাবেদ হত্যা মামলার তিন আসামি আটক

0
61

পঞ্চগড়ে আলোচিত জাবেদ হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে দিনাজপুরের বড়মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-১৩ এর কর্মকর্তা বিপ্লব কুমার গোসাম্বী।

আটককৃতরা হলেন-পঞ্চগড় পৌরসভা নতুনবস্তি এলাকার আমিনুল ইসলামের ছেলে মোঃ নূর রাব্বী (২৬),নজরুল ইসলামের ছেলে আবু তালেব (২৫) ও নতুনবস্তি খালপাড়া এলাকার মৃত আবতাব উদ্দিনের ছেলে কামাল হোসেন (৪০)।

র‌্যাব জানায়, এলিট ফোর্সেস র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং সিপিসি-১, দিনাজপুরের কোতয়ালী উপজেলার বড় মাঠ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে,এজাহারনামীয় আসামিদের আটক করা হয়।পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় আসামিদের।

বাদীর এজাহারসূত্রে জানা যায়,আসামিগণ বিভিন্ন প্রকার মাদক ব্যবসায় এবং চাঁদাবাজির সাথে জড়িত থাকার ঘটনায় ভিকটিম জাবেদ উমর জয় এবং তার বন্ধুগণ প্রতিবাদ করেন।এ ঘটনাকে কেন্দ্র করে চলতি বছরের ৬ আগস্ট রাত সোয়া ৮ টায় আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে জেলা শহরের সিনেমা হল মার্কেটের সামনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের পেটে এবং শরীরের বিভিন্ন অংশে ধারালো ছোরা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভিকটিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে ভিকটিমের মৃত্যু হয়।পরে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here