প্রতিটি স্কুল -মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে: আইসিটি উপদেষ্টা

0
39

দেশের প্রতিটি স্কুল মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব।

শনিবার (২৩ আগস্ট) নরসিংদীতে আইসিটি অলিম্পিয়াড প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ নামে হারবার প্রজেক্টের মাধ্যমে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই এই প্রজেক্ট আর থাকছে না। আমরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও ই-কমার্স এবং এফ কমার্স সহ ফ্রিল্যান্সিং তৈরীর লক্ষ্যে দেশের প্রতিটি স্কুল মাদ্রাসায় আইসিটি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ল্যাবের মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রীদের আধুনিক তথ্যপ্রযুক্তির সাথে পরিচিতি এবং গুণগত মনের শিক্ষা গ্রহণের জন্য প্রশিক্ষণ দেয়া হবে। প্রকৃতপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব সার্টিফিকেট অর্জন করা হয় তা মূলত কর্মমুখী নয়, কর্মমুখী হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও বেশ কিছু সনদ অর্জন করতে হবে। এই তথ্য প্রযুক্তি প্রশিক্ষণের জন্য সরকারি ও বেসরকারিভাবে দেশে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, অনলাইনে বিনামূল্যে এবং স্বল্প খরচে এই তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নেয়া যায়।

নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে শনিবার (২৩ আগস্ট) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী আইসিটি অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইসিটি ক্লাবের সভাপতি এম আর ফারাবির পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ন সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মনির, এনসিপির নরসিংদী জেলা সমন্বয়ক আওলাদ হোমেন জনি, সাইদুল ইসলাম রাকিব ও আবির মৃধাসহ অন্যরা।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ১৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here