ডেঙ্গুতে আরো ৪৭০ জন হাসপাতালে ভর্তি

0
57

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৪৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ২৭ হাজার ৯৮০ জন।

চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫১৪ জন। এর মধ্যে ৫৯ দশমিক তিন শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক সাত শতাংশ নারী।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here