জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে নির্মিত জুলাই স্মরণে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ এর পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলটি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের সভাপতি শেখ সাদী, সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী। যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মোঃ সাজ্জাদুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) আঞ্জুমান আরা ইকরা।
অন্যান্য পদগুলোতে রয়েছেন- শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো.পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে মোঃ আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন হিসেবে মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক, জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মো. মমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য (নারী) হিসেবে মনোনীত হয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম এবং কার্যকরী সদস্য (পুরুষ) হিসেবে মনোনীত হয়েছেন হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।

