শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে চলেছে থাইল্যান্ডের সংসদ

0
41

থাই রাজকীয় কর্মকর্তারা সংসদ ভেঙে দেওয়ার জন্য ক্ষমতাসীন দলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এর ফলে তার উত্তরসূরি নির্বাচনে ভোটের পথ পরিষ্কার হয়েছে।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত শুক্রবার সাংবিধানিক আদালত নীতি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করলে থাইল্যান্ডের শীর্ষ পদে শূন্যতা সৃষ্টি হয়।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের একটি জোট সমর্থিত আনুতিন চার্নভিরাকুলকে শীর্ষ পদে বসানোর জন্য আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ভোটাভুটির সময় নির্ধারণ করা হয়েছে।

তবে পেতংতার্নের ফিউ থাই পার্টি এখনো ক্ষমতা ধরে রাখতে আগামীকালের ভোট আটকানোর চেষ্টা করছে।

থাই সংবিধান অনুসারে, রাজা যদি সংসদ ভেঙে দেয়ার অনুমোদন দেন, তাহলে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে।

ফিউ থাই সিনাওয়াত্রা পরিবারের বর্তমান নির্বাচনী বাহন। যারা দুই দশক ধরে থাইল্যান্ডের রাজতন্ত্রপন্থী, সামরিক অভিজাতদের সাথে লড়াই করে আসছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, তাদের প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তারা ক্ষমতার ওপর আধিপত্য বজায় রাখতে লড়াই করছে।

সূত্র: টিআরটি।