সাদিক কায়েম ভিপি, উল্লাসে মেতে উঠল অডিটোরিয়াম

0
37

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে এবার চমক দেখালেন শিবিরে তিন ত্রয়ী সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ। ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতে উঠে পুরো অডিটোরিয়াম।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের শেখ তানভীর বারী হালিম পেয়েছেন ৫২৮৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন খান পেয়েছেন ৯৫০১ ভোট। তার ছাত্রদল প্যানেলের প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৮২৫৪ ভোট।

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়েছেন এক হাজার ৩৫ জন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে এবার চমক দেখালেন শিবিরে তিন ত্রয়ী সাদিক কায়েম, এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। ডাকসুতে তিন জনেই তাদের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বড় ব্যবধানে জয়ী হয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণার পর তারা হলেন ডাকসুর নতুন কাণ্ডারি।