একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন গত কয়েক বছর যাবত তিনি কিডনির রোগে ভুগছেন। গত ৫ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা শেষে ২২ জুলাই বাড়িতে ফিরেছিলেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী।
বাড়িতে ফেরার প্রায় ৬ সপ্তাহের মাথায় গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই আইসিইউতে ছিলেন। জানা গেছে, গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
লালন সম্রাজ্ঞী খ্যাত এ গায়িকার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে মুঠোফনে গায়িকার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘বলার মতো কিছু নেই। গুরুত্বর অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। সবাই দোয়া করবেন।’
গত কয়েক বছর যাবত কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। গেল মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থেকে বাসায় ফিরেছিলেন। এবার ফের হাসপাতালে গায়িকা।

