জাকসু নির্বাচনে ভোট গণনার সময় সহকারী অধ্যাপকের মৃত্যু

0
41

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। এর মধ্যেই পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের সিনেটে আসেন। সেখানে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১,৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে মোট ৮টি প্যানেল এই নির্বাচনে অংশ নিয়েছিল।