জাকসু নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে শিবির সভাপতির ক্ষোভ

0
40

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বিশ্ববিদ্যালয় মানে ক্রিয়েটিভ ও ইনোভেটিভ আইডিয়া জেনারেট হবে, এটাই আমরা জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন, উনারা যে কতটা সময় ও ব্যবস্থাপনা জ্ঞান রাখেন, মাসাল্লাহ জাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ দিচ্ছেন!!”

তিনি আরও উল্লেখ করেন, “পুরো দুনিয়া সেকেন্ড হিসেব করে পথ চলে। আর আমরা দিন-মাস হিসাব করি। কী পরিমাণ প্রোডাক্টিভ সময় আমরা নষ্ট করছি, তার হিসেব কে দেবে? তাহলে কীভাবে আমরা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকবো?”

পোস্টের শেষ অংশে জাহিদুল ইসলাম লেখেন, “দলকানা, নিম্নমানের ব্যবস্থাপনা জ্ঞান ও সময় জ্ঞানহীন শিক্ষক ও প্রশাসন দ্বারা কোনো বিশ্ববিদ্যালয় চলতে পারে না। চলতে দেওয়া হবে না।”