এশিয়া কাপে আজ মাঠে নামছে চার দল

0
39

এশিয়া কাপের রোমাঞ্চ আজ আরও বাড়ছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে চার দল মুখোমুখি হচ্ছে দুটি ম্যাচে।

প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে সন্ধ্যা ৬টায় আবুধাবিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের প্রতিপক্ষ ওমান। রাত সাড়ে ৮টায় দুবাইয়ে ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও হংকং।

আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথমবার শ্রীলঙ্কা-হংকং দ্বন্দ্ব। বাংলাদেশকে হারিয়ে দুর্দান্ত সূচনার পর জয়ের ধারা ধরে রাখতে চায় ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, “বাংলাদেশের বিপক্ষে আমরা দারুণ খেলেছি, এবারও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব।”

অন্যদিকে প্রথম ম্যাচে বাংলাদেশ কাছে হারা হংকং শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা করছে। অধিনায়ক ইয়াসিম মুর্তাজা জানান, “প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এবার সবাই উজাড় করে খেলবে। আমাদের লক্ষ্য জয়।”

এদিকে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বড় হারে শুরু করেছে আরব আমিরাত ও ওমান। ভারতের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা, আর পাকিস্তানের কাছে ৯৩ রানে হেরেছে ওমান। ফলে আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া দুদলই।

ওমানের বিপক্ষে আগের নয়টি টি-টোয়েন্টিতে পাঁচটিতে জয় পেয়েছে আমিরাত, আর চারটিতে জিতেছে ওমান।