যুবসমাজকে কেউ দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা

0
36

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি দেশের যুবসমাজ সক্রিয় থাকলে কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণকে এ পুরস্কার তুলে দেন তিনি।

পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে নগদ এক লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট পেয়েছেন।

যারা পুরস্কার পেয়েছেন:

  • যুব উন্নয়ন ও কর্মসংস্থান: সুরাইয়া ফারহানা রেশমা (বগুড়া), মো. আক্কাচ খান (মাগুরা), মো. জাকির হোসেন (নোয়াখালী)।
  • শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি: মো. খালেদ সাইফুল্লাহ (ঝালকাঠি), মো. শাহাদৎ হোসেন (গাইবান্ধা)।
  • দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতা: মো. দ্বীপ মাহবুব (পাবনা), হাসান শেখ (রাজশাহী)।
  • সমাজকল্যাণ ও জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা: মো. জামাল হোসেন (লালমনিরহাট), নুরুল আবছার (কক্সবাজার), মো. মুহিন ওরফে মোহনা (রাজশাহী)।
  • ক্রীড়া, কলা ও সংস্কৃতি: আফঈদা খন্দকার (সাতক্ষীরা), উছাই মং মার্মা ওরফে ধুংরী হেডমন (বান্দরবান)।

এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬ অনুযায়ী সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে এ বছর ১২ জনকে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।