ইরানের হামলায় ইসরায়েলের ওয়াইজম্যান ইনস্টিটিউটের ৫০টি গবেষণাগার ক্ষতিগ্রস্ত

0
80

গত জুনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কুখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স-এর প্রায় ৫০টি গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

চলতি বছরের ১৫ জুন অধিকৃত ফিলিস্তিনের রেহোভোত শহরে অবস্থিত ওয়াইজম্যান ইনস্টিটিউটে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লেবাননের আল মায়াদিন টেলিভিশনের তথ্যমতে, দুটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইনস্টিটিউটটিতে আঘাত হানে, যার ফলে সম্পত্তি, গবেষণার উপকরণ এবং মূল্যবান পরীক্ষার ফলাফলে অপূরণীয় ক্ষতি হয়েছে।

ওয়াইজম্যান ইনস্টিটিউটের বিজ্ঞান পরিষদের প্রধান জানান, “ইরানের হামলায় প্রায় ৫০টি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে। প্রচুর সরঞ্জাম এবং সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা কার্যত কিছুই করতে পারছে না।”

তিনি আরও বলেন, “আমরা এখন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোর নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছি। বৈজ্ঞানিক ও শিক্ষাগত ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করছে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এমন অনেক পরীক্ষার ফলাফল নষ্ট হয়েছে যা পুনরায় করা সম্ভব নয়। এর ফলে প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।