বাগদানের গুঞ্জন উড়িয়ে দিলেন হুমা কুরেশি

0
49

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি বাগদান করেছেন—এমন খবর ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত নিজেই সেই গুঞ্জন নাকচ করেছেন।

দিন কয়েক আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, হুমা নাকি তার ট্রেইনার বন্ধু রচিত সিংহের সঙ্গে আংটিবদল করেছেন। তাদের এক ঘনিষ্ঠ বান্ধবী আকশা সিং একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।” ছবিতে হুমার হাতে আংটি দেখা যাওয়ায় জল্পনা আরও জোরদার হয়।

তবে মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি শেয়ার করে হুমা লেখেন, “সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছেছি।” এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, বাগদানের খবর একেবারেই গুজব।

এর আগে হুমার সঙ্গে সালমান খানের ভাই সোহেল খানের সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ালেও তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি।