মতলব দক্ষিণে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

0
39

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মুন্সীরহাট ও মতলব বাজার এলাকায় ভেজালবিরোধী যৌথ অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে—

  • পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় গান্ধী ঘোষের দোকানকে ২০ হাজার, ভাই ভাই নন্দ কেবিনকে ১০ হাজার, ঘোষ কেবিনকে ৩০ হাজার এবং মুসলিম সুইটিসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • দেলোয়ার হোটেলকে (দাদন ফরাজী) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • ফ্রিজে পচা মাংস রাখায় বাবুলের গোস্তের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • মুন্সীরহাট বাজারে আব্দুল হাইয়ের দোকানকে ৩ হাজার এবং গাজী ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম ও যৌথ বাহিনীর একটি টিম সহায়তা প্রদান করে।