চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবারের নির্বাচনে ২৬টি পদের সবকটিতেই প্রার্থী দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। সাধারণ সম্পাদক (জিএস) পদে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আইয়ুবুর রহমান তৌফিককে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন—
খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক: আজহারুল ইসলাম বিপ্লব
সহ-সম্পাদক: জয় বড়ুয়া
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: মো. মোজাম্মেল হক হৃদয়
সহ-সম্পাদক: শহীদুল কায়সার
দপ্তর সম্পাদক: তৌহিদুল ইসলাম ভূইয়া
সহ-দপ্তর সম্পাদক: শাহরিয়ার উল্লাহ ফাহাদ
ছাত্রী কল্যাণ সম্পাদক: নুজহাত জাহান
সহ-সম্পাদক: শাফকাত শফিক
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক: মো. ওজায়ের হোসেন
গবেষণা ও উন্নয়ন সম্পাদক: ফাইরুজ সাদাফ দ্বীপ
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: ইমাম হাসান
স্বাস্থ্য সম্পাদক: মোহাম্মদ আবরার গালিব
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: শাহরিয়ার লিমন
ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: শ্রুতিরাজ চৌধুরী
যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. সায়েম উদ্দিন আহমেদ
সহ-সম্পাদক: ইয়াসিন আরাফাত
আইন ও মানবাধিকার সম্পাদক: আব্দুল্লাহ আল সাকিব
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মো. জাবেদ
সদস্য পদে মনোনয়ন পেয়েছেন— ফয়সাল প্রান্ত বাবর, মিজান মিয়া, নুসরাত জাহান, এস এম তরিকুল ইসলাম রিমন ও তায়েফ হোসেন ইমন।
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার পর্যন্ত। আগামী ১২ অক্টোবর চাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হবে।
এবার চাকসু ও হল সংসদের মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন প্রার্থী।

