সারাদেশে বজ্রবৃষ্টির আভাস

0
39

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে: অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে: কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর)

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে: অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে: কিছু জায়গায় বৃষ্টি।

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা।

শনিবার (২০ সেপ্টেম্বর)

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে: বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

রংপুর ও সিলেটের কিছু স্থানে: ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।